মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

বুধবার জামায়াতের হরতাল

শেয়ার করুন

images

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার সকালে দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগে বহাল রাখা হয়। এরপর হতাশা প্রকাশ করে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতালের ডাক দেন।

হাসপাতাল, এ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে মকবুল আহমাদ দাবি করেন, ‘সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করছে। সরকারি ষড়যন্ত্রের শিকার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তার আপসহীন নেতৃত্বে দিশেহারা হয়ে সরকার তাকে হত্যার উদ্দেশে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে। আপিল বিভাগের এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত। দেশের জনগণ এ রায়ে হতাশ।’

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বিবৃতিতে বলেন, ‘সরকারের দায়ের করা মামলাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। এ মামলার তদন্তকারী কর্মকর্তা স্বীকার করেছেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মুজাহিদের বিরুদ্ধে ফরিদপুর জেলাধীন কোনো থানায় বা বাংলাদেশের অন্য কোনো থানায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকারে সংঘটিত কোনো অপরাধের জন্য মামলা হয়েছে-এমন কোনো তথ্য তিনি তদন্তে পাননি। মামলার আইও এটাও স্বীকার করেছেন, মুজাহিদ আল বদর, শান্তি কমিটি, রাজাকার, আল শামস বা এ ধরনের কোনো সহযোগী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন-এমন কোনো তথ্য তিনি তার তদন্তকালে পাননি। এর পরও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সরকারের সাজানো মিথ্যা অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। তিনি জুলুমের শিকার হয়েছেন।’

মকবুল আহমাদ বলেন, ‘আলী আহাসন মুজাহিদ এ রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন। রিভিউ আবেদনে ন্যায়বিচার নিশ্চিত হলে তিনি খালাস পাবেন বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি।’

প্রসঙ্গত, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার সকালে মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আদেশ দেন।

 

শেয়ার করুন