৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজার জেলার প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

শনিবার (৩ জুন) বিকেলে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় সঞ্চালনা করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মকছুদুল হক চুট্টু। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা বিএসসি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সদস্য আমিনুর রশীদ দুলাল, এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়াসহ মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।