মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কন্ট্রাক্টর লাইফ সাপোর্টে : দোয়া কামনা  

শেয়ার করুন

Abdur-Rahim_1

বীর মুক্তিযোদ্ধা ও রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের সমাজ সেবক আব্দুর রহিম কন্ট্রাক্টর (৬৩)কে গুরুতর অসুস্থ অবস্থায় চট্রগ্রামের মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২ জুন বিকালে তিনি নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হলে কক্সবাজার শহরের ফুয়াদ আল-খতীব হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রামের মা-শিশু ও জেনারেল হাসপাতালে রেফার করেন। সে খানে তিনি বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু মজুমদারের তত্ববধানে আইসিইউ বিভাগে লাইফ সার্পোটে রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেছেন প্রথম পুত্র দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক(ভারপ্রাপ্ত) ও জাতীয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভি’র কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক সাইফুর রহীম শাহিন।

দৈনিক আমাদের কক্সবাজার পরিবারের দোয়া কামনা

দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক(ভারপ্রাপ্ত) ও আরটিভি’র কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক সাইফুর রহীম শাহিনের পিতা বীর মুক্তিযোদ্ধা ও রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের সমাজ সেবক আব্দুর রহিম কন্ট্রাক্টরের আশু রোগ মুক্তি কামনা করেছেন পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ । পরিবারের পক্ষে থেকে আশু রোগ মুক্তি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে দোয়া কামনা করেছেন নির্বাহী সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক আমানুল হক বাবুল, মফস্বল বার্তা সম্পাদক এম.আমান উল্লাহ, বিশেষ প্রতিবেদক হারুনর রশিদ, সিনিয়র স্টাফ রির্পোটার নুরুল আমিন হেলালী, এম.এ আজিজ রাসেল, সার্কুলেশন ম্যানেজার সাহাব উদ্দিন জীবন প্রমুখ।

 

শেয়ার করুন