মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-অার্জেন্টিনা’র মুখোমুখি শুক্রবার

শেয়ার করুন

messi2
ফুটবলবিশ্বের দুই পরাশক্তির নাম ব্রাজিল এবং আর্জেন্টিনা। এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয় করেছে ব্রাজিল। ফুটবলের এই পরাশক্তি গত বিশ্বকাপ থেকেই বেসামাল অবস্থায় ছিল। তব গত বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবেই স্বরূপে আবির্ভাব ঘটছে দলটির। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর পৌনে ৬টায় বেলো হরাইজন্তের মাঠে নামছে দুই দল। এই মাঠেই দুই বছর আগে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জায় ডুবেছিল ব্রাজিল। তবে বাছাই পর্বের খেলায় ব্রাজিল ইতিমধ্যেই ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করার দৌড়ে এগিয়ে গেছে। সেদিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে লিওনেল মেসির দল। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আর্জেন্টিনাকে সেরা চারে আসতে হবে।

ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই ফুটবলবিশ্বে বিরাজ করছে চরম উত্তেজনা। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আর্জেন্টিনার জন্য এই ম্যাচে জয় অপরিহার্য। তবে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার বাহিনীর বিপক্ষে জয় এত সহজ নয়। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। এই ম্যাচেই মুখোমুখি হবে বার্সেলোনার দুই সুপারস্টার মেসি এবং তার প্রিয়বন্ধু নেইমার। তাদের লড়াই দেখতে উন্মুখ ফুটবলবিশ্ব।

ম্যাচটিকে সামনে রেখে ইতিমধ্যেই মেসি-নেইমাররা নিজ নিজ দলে যোগ দিয়েছেন। গত ২০ বছরে বাছাই পর্বের ম্যাচে ৭ বারের সাক্ষাতের পরিসংখ্যানে ব্রাজিলই এগিয়ে। লাতিন আমেরিকার পাওয়ার হাউস খ্যাত দলটি এ পর্যন্ত ৩টি জয় পেয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা পেয়েছে দুই জয়। বাকি দুটি ম্যাচ ড্র হয়। এবার তাই আর্জেন্টিনার টার্গেট শুধু বিশ্বকাপে যাওয়া নয়; জয়ে সমতায় আনার টার্গেটও তাদের সামনে। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের আরও উচ্চতায় নেওয়ার টার্গেটেই মাঠে নামবে ব্রাজিল।

শেয়ার করুন