মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে না বাংলাদেশ

শেয়ার করুন

খেলাধুলা ডেস্কঃ ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এই আসরে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ ও শ্রীলংকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আজ জানানো হয়, বাছাই পর্বের মাধ্যামে মূল আসরে খেলতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আইসিসি টি-২০ র‌্যাংকিং-এর ১৬ দলের মধ্যে শীর্ষ আটটি সরাসরি খেলবে গ্রুপ পর্বে। বাকী আট দল খেলবে বাছাই পর্ব। বাছাই পর্ব থেকে শীর্ষ চার দল সুযোগ পাবে সরাসরি পর্বে খেলার। এরপর ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্রপ পর্বের ম্যাচ। তখন দু’টি গ্রুপে বিভক্ত হবে ১২টি দল।

আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ শীর্ষে আট এ অবস্থান করায় বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

এই তালিকায় নবম থেকে ১৭তম স্থান পর্যন্ত আছে শ্রীলংকা, বাংলাদেশ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, হংকং, ওমান ও আয়ারল্যান্ড। তাই এই দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হবে।

সরাসরি বিশ্বকাপ খেলতে না পারার খবরে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব বলেন, ‘এটা হতাশাজনক যে আমরা সরাসরি খেলতে পারছি না। কিন্তু বাছাই পর্র্ব পার করে টুর্নামেন্টের মূলপর্বেও ভালো খেলার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আমাদের দিনে যে কাউকে হারানোর সামর্থ্য আমরা রাখি এবং টুর্নামেন্টে ভালো না করার কোন কারণ দেখছি না। বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশ সময় অছে। এই সময়ে আমাদের সেরা ব্যবহারই করতে হবে। খুব বেশিদিন হয়নি, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে আমরা টি-২০ সিরিজ জিতেছি। ঐ সিরিজ জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে যে আমরাও বিশ ওভারেও ক্রিকেটে ভালো খেলতে পারি।’

শেয়ার করুন