মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন প্রভাষ চন্দ্র ধর

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ জেলা পেরিয়েও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। আইন শৃংক্ষলা নিয়ন্ত্রণ, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলে অবদান রাখায় তাকে বিভাগীয় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দিয়েছে বিভাগী পুলিশ। ১৭ জুলাই চট্টগ্রাম বিভাগ পুলিশ (ডিআইজি) কার্যালয়ে অনুষ্ঠিত জুন মাসের মাসিক আইন শৃংঙ্খলা ও অপরাধ বিষয়ক  পর্যালোচনা সভায় প্রভাষ চন্দ্র ধরকে বিভাগীয় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন ডিআইজি।
জানা গেছে, ওসি প্রভাষ চন্দ্র ধর মহেশখালী থানায় যোগদানের পর থেকে আইন শৃংক্ষলা নিয়ন্ত্রণ, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল করে প্রশংসা কুড়িয়েছেন। একই সাথে ভুক্তভোগীদের তাৎক্ষণিক সেবা দেয়ার ক্ষেত্রে তার বেশ সুনাম রয়েছে।

শেয়ার করুন