২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

বিপ্লব বড়ুয়া নয়, করোনায় আক্রান্ত তার গাড়িচালক

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে তার গাড়িচালক করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমি নই আমার গাড়িচালক করোনায় আক্রান্ত। আমি সুস্থ আছি।’

এর আগে, শুক্রবার বিকাল থেকে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করে। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি উল্লেখ করা হয়।

তথ্যমন্ত্রীর বরাতে প্রতিবেদনগুলোতে বলা হয়, ‘কয়েক দিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। তিনি সুস্থ আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।’

এদিকে, দেশে এ পর্যন্ত ১৭ জন এমপি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তদের মধ্যে তিন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, দু’জন সাবেক মন্ত্রী রয়েছেন। এদের মধ্যে আবার একজন সাবেক চিফ হুইপও রয়েছেন।

এর মধ্যে মারা গেছেন- সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আক্রান্ত অন্য মন্ত্রীরা হলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। যদিও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বীর বাহাদুর উশৈসিং করোনা থেকে মুক্ত হয়েছেন।

এছাড়া জাতীয় সংসদের ১০৫ কর্মকর্তা-কর্মচারী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্রঃ জাগো নিউজ-২৪

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।