মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

বিপিএলের উদ্বোধনীতে সালমান-ক্যাটরিনা চমক

শেয়ার করুন

ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে নতুন আঙ্গিকে হতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে চমক। সেখানে মঞ্চ মাতাবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফের মতো বলিউডের জনপ্রিয় তারকারা।

৮ ডিসেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি জমকালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বড় পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে বলিউড সুপারস্টার সালমান ও ক্যাটরিনাকে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ সোহেল বলেছেন, ‘আমরা দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে মমতাজ থাকবেন। গানের জন্য আরও থাকছেন এই মুহূর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। এখনও তারা নিশ্চিত নয় বলে নাম বলবো না। আশা করছি, আজকালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো।’

বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সময় বেশ লম্বা। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়, শেষ হওয়ার কথা রাত ১০টায়। প্রায় ৬ ঘণ্টার নানা আয়োজনে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। টিকিটের জন্য সর্বোচ্চ খরচ করতে হবে ১০ হাজার টাকা (ভিআইপি গ্যালারি)। এছাড়া ৫ হাজার ও এক হাজার টাকার টিকিটও থাকবে।

শেয়ার করুন