মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

বিপিএম পুরস্কার পাচ্ছেন ওসি প্রদীপ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ সাহসিকতার জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২ এর ২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপসচিব ফারজানা জেসমিনের স্বাক্ষরে ১৯/৬৮/১(১১) নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ সহ সারাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৩৪৯ জন বিপিএম ও পিপিএম পুরস্কার পাচ্ছেন। প্রজ্ঞাপনে ওসি প্রদীপ কুমার দাশের নাম ২৬ নম্বর ক্রমিকে রয়েছে। একই প্রজ্ঞাপনে কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন সহ জেলা পুলিশ ও র‍্যাব-৭ এর আরো ৪ জন পুরস্কার পাচ্ছেন। অন্যানরা হলেন-কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার, টেকনাফ মডেল থানার এসআই (নিরস্ত্র) শরিফুল ইসলাম, র‍্যাব-৭ এর মেজর মেহেদী এবং বাংলাদেশ নৌবাহিনীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট শাহেদ মাহতাব।

বিপিএম পুরস্কার প্রাপ্তির ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এ প্রতিবেদকের কাছে মুঠোফোনে তাঁর প্রতিক্রিয়ায় বলেন-পুরো দেশে মাত্র ২৬ জন সাহসিকতায় এ পুরস্কার পাচ্ছেন। তাঁরমধ্যে তিনিও মূল্যায়িত হওয়ায় তাঁর গতি ও উৎসাহ আরো বাড়বে বলে ওসি প্রদীপ কুমার দৃঢ় বিশ্বাস আশাবাদ ব্যক্ত করেন। তিনি এজন্য টেকনাফ থানা পুলিশের সকল সদস্য ও টেকনাফের সকল নাগরিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ওসি প্রদীপ কুমার দাশ তাঁর এই বিরল সম্মানের জন্য পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম-পিপিএম), কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন (বিপিএম) সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, প্রদীপ কুমার দাশ গত বছরের ২০ অক্টোবর মহেশখালী থানা থেকে টেকনাফ মডেল থানায় বদলী হয়।

শেয়ার করুন