মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে। মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির আইসি মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। ঘাতকদের শনাক্ত করতে মাঠে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবি’র পৃথক টিম কাজ করছে বলে দাবি করেন পরিদর্শক আনোয়ার হোসেন।

এদিকে এই ঘটনার পর রাত পৌনে ১২ টার দিকে পুলিশ সুপারের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন