২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত,১লক্ষ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন ইয়াবা পাচারকারি রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

শুক্রবার ২৪ জানুয়ারি ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া নাফনদী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোরের দিকে দমদমিয়া বিওপি বিজিবির একটি বিশেষ টিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া মসজিদের পূর্ব পাশের কেওড়া বাগানের নিকট নাফনদী এলাকায় অবস্থান নেয়। এসময় কয়েকজন লোককে বস্তা মাথায় নিয়ে হেঁটে যেতে দেখে চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে এসময় পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা একজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে আহত অবস্থায় ওই ব্যক্তি নিজেকে একজন রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছে। সে উখিয়ার থ্যাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো বলে জানিয়েছে। তবে তার নাম ঠিকানা বিস্তারিত জানা যায়নি।

তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।