১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বিজিবির অভিযান : এক রাতেই ২১ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার ইয়াবা উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী অভিযানে এক রাতেই ২১ কোটি টাকা মূল্যের ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজিবি জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে রেজুপাড়া বিওপির একটি বিশেষ আভিযানিকদল ফুটেরঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১ টায় ওই এলাকা দিয়ে কতিপয় ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে পাহাড়ের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এর আগে, ১৫ আগস্ট রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে পাচারের উদ্দেশ্যে মায়ানমার হতে আনীত মাদকদ্রব্য লুকায়িত রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দুইজন ব্যক্তি ঘরের পিছন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ঘরের এক কোণে গর্ত খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি আভিযানিকদল ওই এলাকায়সমূহে গভীর রাত অবধি অভিযান পরিচালনা করা হলেও মাদক কারবারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদেরকে সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।