মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বিজিবির অভিযানে ২ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ৩

শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পৃথক অভিযানে ২ লাখ ৩৮ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।

সোমবার (১২ অক্টোবর) বালুখালী ও রেজুপাড়া বিওপি এবং রেজুখাল যৌথ চেকপোস্ট হতে বিজিবি এসব ইয়াবা উদ্ধার করে।

কক্সবাজার বিজিবির পরিচালক অধিনায়ক আলী হায়দার আজাদ আহাম্মেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। উদ্ধার হওয়া এই ইয়াবার বাজারমূল্য ৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি সৈয়দ আলম মনোয়ারের (৩৫) বাড়ি তল্লাশি করে ১ লাখ ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবারে উখিয়া সীমান্ত হতে কোটবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে মো. জামাল হোসেনের (২১) কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা আটক করা হয়। এছাড়া রামু যৌথ চেকপোস্টের হ্নীলা হতে কক্সবাজারগামী আরেকটি সিএনজি তল্লাশি করে মো. নুরের (২৮) কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

শেয়ার করুন