মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট জব্দ

শেয়ার করুন


৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট জব্দ করেছে। ০২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে ৫শত প্যাকেট বার্মিজ মার্বেল সিগারেট আটক করেছে। অপরদিকে গত ০১ ফেব্রুয়ারি বুধবার রেজুখাল যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ কক্সবাজারগামী সিএনজি তল্লাশী করে মালিক বিহীন অবস্থায় ১৫শত প্যাকেট বার্মিজ নিম্নমানের সিগারেট জব্দ করেছে। পৃথক অভিযানে আটক ২০০০ প্যাকেট সিগারেটের মুল্য এক লক্ষ টাকা বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক শাহরিয়ার হোসেন।

শেয়ার করুন