১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিচারহীনতার সংস্কৃতি জঙ্গী খুনীদের বেপরোয়া করে তুলেছে

সিলেটে মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশের খুনীদের গ্রেপ্তার ও ছাত্র ইউনিয়নের মিছিলে বর্বরোচিত পুলিশী হামলার বিচারের দাবীতে গতকাল বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহরের যৌথ মিছিল ও সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন,ছাত্র ইউনিয়নসহ সমমনা সংগঠনগুলো।
কক্সবাজার পৌর ভবন সামনের সড়কে জেলা ছাত্র ইউনিয়নের সভপতি সৌরভ দে এর সভপতিত্বে ও সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, বর্তমান সভাপতি ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক কল্যাণ পাল, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, যুব ইউনিয়নের সংগঠক মুনীর মোবারক,ছাত্র ইউনিয়নের সংগঠক মোসাদ্দেক আবু, মরিদুল ইভান, পাভেল দাশ, শয়ন বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিলেটে অনন্ত হত্যাকান্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। জঙ্গী, উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর পরিকল্পিত সিরিজ হত্যাকান্ড হচ্ছে অনন্ত হত্যাকান্ড। বিচার হীনতার সংস্কৃতি দেশে প্রচলিত থাকায় জঙ্গী খুনীদের বেপরোয়া করে তুলেছে, তারা একের পর এক হত্যাযঞ্জ চালাচ্ছে। জঙ্গীদের ব্যাপারে বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান কি এদেশের মানুষের সামনে পরিষ্কার করতে হবে। রাষ্ট্র মানবিক হলে এদেশে হয়তো মুক্তমনা মানুষদের লাইন ধরে জীবন দিতে হতো না, রাজপথে ছাত্রছাত্রীদের বর্বর হামলার শিকার হতো না।
সমাবেশ শেষে একটি মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।