মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বিকেলে মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ

শেয়ার করুন

মাঠে গড়ানোর অপেক্ষায় ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপ। শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়ে মর্যাদার টুর্নামেন্টটির ২৯তম আসর। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। সন্ধ্যা সোয়া ৭ টায় দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন খেলবে টিম বিজেএমসির বিপক্ষে।

 

প্রিমিয়ার লিগে ১২ নিয়ে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ। প্রথম পর্বে চার গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিটি দল। প্রথম পর্ব শেষে প্রতি গ্রুপের সেরা দুটি করে দল যাবে পরের পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

নতুন ফুটবল মৌসুমের শুরুতে একটু ভিন্ন আমেজই লক্ষ্য করছেন সবাই। এবার প্রতিটি দলে একজন করে বিদেশি খেলানোর সুযোগ থাকবে। তাই প্রতিবারের মতো এবার ঢাকার ফুটবলে বিদেশির দাপট বা আধিক্য থাকছে না। দেশিয় ফুটবলারদের মাঠে নামার সুযোগও বাড়বে। ১২ দলের মধ্যে এককভাবে অবশ্য শিরোপা প্রত্যাশি হিসেবে কাওকে এগিয়ে রাখারও উপায় নেই। এবার আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী ও নবাগত সাইফ স্পোর্টিকে শিরোপার রেসে রাখছেন অনেকে।

সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বর্তমান ফেডারেশ কাপ ও লিগ চ্যাম্পিয়ন আবাহনীর ম্যাচটি বড় ম্যাচের মর্যাদা পাচ্ছে। ৩ মে এএফসি কাপে বেঙালুরু এফসিকে হারানোর পর অবশ্য বাড়তি উদ্দিপনা নিয়েই এম্যাচে মাঠে নামবে আকাশি-নীল জার্সিধারিরা।   সাইফের জন্য প্রতিপক্ষ আবাহনী একটু অন্য রকমই। আবাহনীর ঘরে ভেঙে পাঁচ তারকা  ফুটবলারকে নিজেদের দলে ভিড়িয়েছে সাইফ। সেই পাঁচ ফুটবলার পুরোনা ক্লাবের বিপক্ষে ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারবে? সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন