মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বিএনপি নেতা মীর নাছিরের সঙ্গে হেফাজত আমিরের বৈঠক

শেয়ার করুন

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।  শুক্রবার পবিত্র জুমার নামাজের আগে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়। হেফাজত আমির মাদ্রাসাটির মহাপরিচালক।

জানতে চাইলে মীর মোহাম্মদ নাছির উদ্দিন আজ রাতে মুঠোফোনে বলেন, তাঁর গ্রামের বাড়ি হাটহাজারীতে। আগেও হুজুরের (আহমদ শফী) সঙ্গে মাঝেমধে৵ দেখা করতেন। এবারও দেখা করতে গেছেন। সাক্ষাৎকালে হেফাজত আমির বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামবিদ্বেষী অপশক্তি ও ইহুদিরা বিশ্বে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

৫ মে হেফাজত আমিরের সঙ্গে হঠাৎ করে দেখা করা প্রসঙ্গে জানতে চাইলে মীর নাছির বলেন, ‘সাক্ষাৎ করা। অন্য কিছু নয়।’

বৈঠকের সময় উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও আমিরের ছেলে আনাস মাদানী, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব সোলাইমান মনজু, যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন আলী প্রমুখ।

এদিকে ৫ মে স্মরণে আজ শুক্রবার হেফাজতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি পালন করা হয়নি। এ বিষয়ে রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, দিবস পালন করা ইসলামে শরিয়তসম্মত নয়। তাই প্রত্যেক মসজিদ-মাদ্রাসায় জুমার নামাজের পর ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহত শহীদ, আহত এবং মামলার আসামি হওয়া ব্যক্তিদের জন্য দোয়া করা হয়েছে। নিহতের সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি সরকার জানে।

সূত্র- প্রথম আলো

শেয়ার করুন