৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?

বিএনপির নেতাকর্মীদের বাড়ি-বাড়ি পুলিশী তল্লাশীর নামে হয়রানির অভিযোগ লুৎফুর রহমান কাজলের

নিজস্ব প্রতিবেদক: ভোটের মাত্র ১দিন আগেও কক্সবাজারের ৪টি নির্বাচনী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠন তথা ধানের শীষের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি চলছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার ৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবিবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার হোটেল মোটেল জোনে তাঁর মালিকানাধিন নিরিবিলি অর্কিডে ২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, কয়েকডজন মামলা দিয়ে হাজার হাজার ধানের শীষের নেতা কর্মীদের ঘরছাড়া, এলাকা ছাড়া করা হয়েছে। লুৎফুর রহমান কাজল বলেন-একই চিত্র অপর তিনটি আসনেরও।
তিনি পুলিশকে এই হয়রানী বন্ধ করার আহ্বান জানান। সাথে সাথে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরো বলেন- আগে ১৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। এখন কোন কেন্দ্রই ঝুঁকিমুক্ত নেই। আওয়ামী লীগের নৌকা সমর্থকরা পুরো এলাকাকে আতঙ্কের ভয়ানক জনপদে পরিণত করেছে। মহিলা ভোটারদের আতঙ্কিত করতে চাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত ভরাডুবি দেখে এসব করা হচ্ছে। নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ২৬ মামলায় আমাদের তিন হাজারের অধিক আসামী করা হয়েছে। দেড়শতাধিক লোক গ্রেফতার করা হয়েছে। আমাদের গণজোয়ার ও জনপ্রিয়তায় আওয়ামীলীগ পাগল হয়ে গেছে। মিথ্যা অভিযোগে মামলাগুলো করছে। জনগণ ভোট দিতে পারলে ব্যালট বিপ্লব হবে।
সব বাধা উপেক্ষা করে জনগণকে ৩০ ডিসেম্বর ভোট বিপ্লব ঘটানোর আহবান জানান বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল।
সংবাদ সম্মেলনে নেজামে ইসলামী পার্টি ও ইসলামী ঐক্যজোটের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবীব, সদর উপজেলা বিএনপির সভাপতি মেজর (অব.) আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকু, জেলা মহিলাদলের সভানেত্রী পৌর কাউন্সিলর নাসিমা আকতার বকুল, সদ্য কারামুক্ত বিএনপি নেতা আবুল কাশেম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।