মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী দলের বিজয়ী ১০ শিক্ষার্থী

শেয়ার করুন

I-jen-

প্রথম আলোর ‘আই জেন উৎসব-২০১৫’ গতকাল সোমবার সকালে কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমীর মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। উৎসবে ইন্টারনেট বিষয়ক লিখিত পরীক্ষায় অংশ নেয় ২৫০ জন শিক্ষার্থী। এরমধ্য থেকে ( সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে) ১০ জনকে স্কুলদল হিসাবে বিজয়ী ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার সকালে মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আই-জেন উৎসব করা হবে।
গতকাল সোমবার সকাল ১০ টায় বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম। স্বাগত বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল করিম, আলমগীর রানা, শিক্ষার্থী নুরে জান্নাত জেমি, নাসরিন জামান, বন্ধুসভার শাউলিন সুস্পিতা, পলী চৌধুরী, সাদমান সাকিব প্রমুখ।
পরে লিখিত পরীক্ষায় বিজয়ী ১০ জনকে বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী দল ঘোষনা করা হয়। বিজয়দের হাতে সনদ তুলে দেন, স্কুলের প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম ও সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।
এর আগে ইন্টারনেট ব্যবহারের উপর বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। স্কুল পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্টিত হবে মূল ইন্টারনেট উৎসব।
বিজয়ীরা হলো: ফয়সাল বিন ফিরোজ ( নবম), আনিকা তাহানুর এলি ( অষ্টম), নুরুল ইসলাম (নবম), আনিকা উল হোসনা (নবম), সালাহ উদ্দিন কাদের আকিল (অষ্টম), এম ডি মোহান্না আবিদ (নবম), মো. মহিব উল্লাহ (নবম), মোহাম্মদ ফয়েজ উল্লাহ ( দশম), জাহরা ফেরদৌস (অষ্টম) ও ছিহাম ফাতেমা (অষ্টম)।
উৎসব পরিচালনা করেন, আই-জেন উৎসব-২০১৫ জেলার সমন্বয়ক ও বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বন্ধুসভার জাহেদ নুর জিতু, লুৎফর রহমান তুষার, কলী চৌধুরী, ফারিয়েল পুস্পি, ইসতিয়াক হাসান, অরূপ বড়–য়া, ফাহিম কুদ্দুস প্রিয়, বায়েজিদ মুহাম্মদ আরিফ, জুবায়ের ইসলাম প্রমুখ।

শেয়ার করুন