মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণাঃ জিয়া সভাপতি, সিফাত সম্পাদক

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার আওতাধীন বাহারছড়া ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৪ মে শনিবার উক্ত নব কমিটির ঘোষনা দেওয়া হয়।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার স্বাক্ষরে আগামী ১ বছরের জন্য নব কমিটির অনুমোদিত হয়।

উক্ত নব কমিটিতে জিয়া উদ্দিন কে সভাপতি ও আনোয়ারুল ইসলাম সিফাত কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সভাপতি সম্পাদক ছাড়াও কমিটিতে সহ- সভাপতি তমিজ উদ্দিন শাকিল, সহ-সভাপতি জয়নাল উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল্লাহ’র নাম ও রয়েছে।

কমিটি ঘোষনার পর নব নির্বাচিত সভাপতি জিয়া কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বাহারছড়া ইউনিয়ন শাখা কে নবরূপে রোল মডেল হিসেবে গড়ে তুলার লক্ষ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন ও কাউন্সিলে বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি তে আমাকে সভাপতি নির্বাচিত করাই টেকনাফ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি, টেকনাফ উপজেলা ছাত্রলীগের (সাবেক) সভাপতি প্রিয় ভাই নুরুল আলম (চেয়ারম্যান), টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

সব সময় যেন সত্যের পথে থেকে বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন করে বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগকে একটা মডেল ছাত্রলীগ হিসেবে গড়ে তুলতে পারে তার জন্য সবার কাছে দোয়া কামনাও করেন সভাপতি জিয়া উদ্দিন।

শেয়ার করুন