মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বাহারছড়ায় পাহাড় চাপায় মা-মেয়ে নিহত

শেয়ার করুন

index 1_84923
টেকনাফ গত ৫/৬দিনের টানা বর্ষণে বিভিন্ন স্থানে বসত-বাড়ি বিলীন হলেও এবার উপকূলীয় বাহারছড়ায় পাহাড় চাপা পড়ে মা-মেয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়,২৭জুন ভোররাতে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনতলিয়ার পুরান পাড়ায় আবুল মঞ্জুরের বসত বাড়িটি পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই স্ত্রী মসুদা খাতুন (৫০) ও তার মেয়ে শাহেনা আক্তার (১৩) মারা যায়। বাদে জুহুর স্থানীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয় বলে স্থানীয় মেম্বার মোক্তার আহমদ আমীর এই ঘটনার সত্যতা স্বীকার করেন। দুপুরে খবর পেয়ে বাহারছড়া ফাঁড়ির আইসি শিপনের নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার প্রত্যন্ত পাহাড়ী জনপদে টাকার বিনিময়ে অবৈধ বসতি স্থাপনে কতিপয় অসাধু বনকর্মীদের যোগ-সাজশের কারণে প্রতি বছর বর্ষায় কম-বেশী মৃত্যুর ঘটনা ঘটেই চলছে।

শেয়ার করুন