মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

বাস খাদে, ৫৪ পরীক্ষার্থী অক্ষত

শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খালে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক উদ্ধার হওয়ায় ওই গাড়িতে থাকা ৫৪ জন পরীক্ষার্থীর সবাই অক্ষত আছে। প্রাথমিক শেষে পরীক্ষায় অংশ নিয়েছে তারা। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া মোহছেনিয়া মাদ্রাসার ৫৪ জন পরীক্ষার্থী একটি বাসে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছি। পথিমধ্যে ইলিশিয়া এলাকায় পৌঁছলে সড়ক দেবে গিয়ে পার্শবর্তী ঘেরের খালে পড়ে যায় বাসটি। অদূরে ঘেরে কর্মরত মাটি কাটার শ্রমিকসহ স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে পরীক্ষার্থীদের উদ্ধার কার্যক্রম শুরু করে। সাথে সাথে উদ্ধার কার্যক্রমে অংশ নেন পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যাওয়ায় প্রাণহানিসহ বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলো পরীক্ষা। তবে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন হালকা আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পরীক্ষায় অংশ গ্রহণ করানো হয়েছে।


চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম, নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম ও চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম সাথে সাথে ঘটনাস্থলে যান। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ ইসলাম বলেন, ৫৪ পরীক্ষার্থীর ১৬জন হালকাভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। প্রাথমিক দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে। তাদের যাবতীয় বিষয়াদি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন