মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় ত্রান ও ঔষধ বিতরন কালে মেজর জেনারেল মোস্তাফিজ

বাস্তচ্যুত রোহিঙ্গারা যত দিন থাকবে তাদেরকে চিকিৎসা সেবায় সহায়তা করা হবে

শেয়ার করুন

ফারুক আহমদ,(উখিয়া): মিয়ামারের বল পূর্বক বাস্তচ্যুত বাংলাদেশে আশ্রিত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার সকালে সেনাবাহিনী পরিচালিত মেডিকেল সেন্টার পরিদর্শন কালে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ও রোহিঙ্গা জনগোষ্টিদের চিকিৎসা সেবা সহয়তায় ১কোটি ৩২লাখ টাকার বিভিন্ন প্রকারের ঔষুধ হস্তান্তর করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্পের সাধারণ সম্পাদক এস এম সাইদুজ্জামান খোকন, ফার্র্মিক ল্যাবরেটরিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আহমদ রবিন ইস্পাহানী ও সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উচ্চ পদস্ত অফিসার।
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কালে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মিয়ানমার হতে আগত নির্যাযিত অধিকাংশ রোহিঙ্গারা নানা রোগ ব্যাধিতে আক্রান্ত । সরকার তাদেরকে সাধ্যমত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। আমরাও বিভিন্ন প্রকার ঔষধ সরবরাহ দিয়ে সহয়তা করে আসছি । যত দিন নিগৃত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেবে তত দিন পর্যন্ত চিকিৎসা সেবা প্রদানে আমাদের পক্ষে বিনা মূল্যে ঔষধ সামগ্রী বিতরন করা হবে । এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ঔষধ শিল্প সমিতি যৌথ ভাবে মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের জন্য ১ কোটি ৩২ লাখ টাকা ঔষুধ কক্সবাজার সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়।এছাড়া ও নিত্য প্রয়োজনীয় চাল, ডাল , চিড়া সহ দেড় মেট্রিক টন ত্রান সামগ্রী রোহিঙ্গাদের মাঝে বিতরন করা হবে।

শেয়ার করুন