মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বালু তোলায় লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের রামু বাঁকখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানাসহ দুইটি ড্রেজার মেশিন জব্দ করেছে রামু উপজেলা প্রশাসন। সোমবার (৫ সেপ্টেস্বর ) বিকাল ৩ টায় রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে রামু উপজেলার হাইটুপি এলাকায় বাঁকখালী নদীতে পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় নুরুল হক চৌধুরী (৪৭) নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) মোতাবেক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়৷ একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করে ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর জিম্মায় দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পন্থায় বালি উত্তোলনকারীদের অতিসত্বর এ ধরনের কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। যদি এর ব্যর্থয় ঘটে পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে জানান। অভিযানে আইন শৃঙখলা রক্ষায় আনসার বাহিনীর একটি দল সহযোগিতা করেন৷

শেয়ার করুন