মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বালতি হাতে উখিয়ার ইউএনও

শেয়ার করুন

 


উখিয়া কোটবাজার ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ টি কলোনি বাসা ও দোকান আগুনে ছাই হয়ে গেছে, এ সময় আগুনে পুড়ে মুত্যু হয়েছে এক নারীর আহত ২০।
খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলাকাবাসীর সহযোগীতায় কক্সবাজার দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কোটবাজার দক্ষিন ষ্টেশন স্ংলগ্ন ছিদ্দিক হাজির কলোনিতে ভোর ৫টার দিকে রান্নার চুল থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহাশিখা কলোনির চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বাড়ির সহায় সম্বল রেখে কলোনির বাসিন্ধারা সবায় বাহির চলে আসলেও অসহায় বোবা এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া মহিলার নাম জুবাইদা খাতুন (৩৫), সে কোটবাজারের বিভিন্ন হোটেলে শ্রমিকের কাজ করে জীবিকা নিবাহ করে আসছিল। এ দিকে কোটবাজারে আগুন লাগার খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন দ্রুত ঘটনাস্হলে উপস্হিত হয়ে বালতি হাতে নিয়ে সাধারন মানুষের সাথে নিয়ে আগুন নেবাতে ঝাপিয়ে পড়ে এবং দমকল বাহিনীর সহযোগিতায় দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে, ততক্ষনে ২০ বাস-দোকান ভস্মিভুত হয়ে যায়। উখিয়ার বহুল প্রতিক্ষিত ফায়ার সার্ভিস চালু না হওয়াতে জনগনের মাঝে অসন্তোষ বিরাজ করছে, কক্সবাজার থেকে দমকল বাহিনী আসতে দেরি হওয়াতে প্রানহানি সহ ক্ষয়ক্ষতির পরিমান অধিক বলে এলাকাবাসী ক্ষোভের সাথে জানান।
আগুনে পুড়ে যাওযা ক্ষতির পরিমান প্রায় কোটি বলে স্হানীয় সুত্রে জানা গেছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এতো অল্প সময়ে ঘটনাস্হলে উপস্হিত হয়ে নিজ হাতে পানির বালতি নিয়ে পুড়ে যাওয়া বসতি রক্ষার অপ্রান চেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে কোটবাজার্ বাসী।

শেয়ার করুন