মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

বারবাকিয়ায় বসতঘর পুড়ে ছাই: খাদ্য নিয়ে ছুটে গেলেন চেয়ারম্যান প্রার্থী কপিল

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজারের পেকুয়ায় জাকের হোসেনের ছেলে আবু বক্কর প্রকাশ মিয়ার বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই গেছে।

গতকাল দিবাগত রাতে পূর্ব জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মিয়ার প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়।

এদিকে ঘর পুড়ে যাওয়ার পর সকালে তাৎক্ষনিকভাবে সহানুভূতি জানাতে ছুটে গেছেন পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বারবাকিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কপিল উদ্দিন বাহাদুর।

এ সময় তিনি চালসহ খাদ্য সামগ্রীর সহায়তা দেন ভুক্তভোগী মিয়ার পরিবারকে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কপিল উদ্দিন বলেন, বারবাকিয়া জনগণের পাশে থাকতে পারাটাই আমার সৌভাগ্য। সব সময় চেষ্টা করি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে। জাকের হোসেনের পরিবারের প্রতি সহানুভূতি জানানো ছাড়াও সামান্য সহযোগিতা করেছি মাত্র। ভবিষ্যতেও বারবাকিয়াবাসীর প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জনগণের ভালবাসায় সুন্দর বারবাকিয়া গঠন করতে চেষ্টা করবো।

এছাড়াও এলাকার বিত্তবান, রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনারাও অসহায় পরিবারটির পাশে থাকার চেষ্টা করুন৷ আপনার চেষ্টায় একটি নিঃস্ব পরিবারের মুখে হাসি ফুটতে পারে….

শেয়ার করুন