মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

‘বাবা বিচলিত নন, হাসিমুখে বিদায় দিয়ে গেলাম’

শেয়ার করুন

 02

 

  ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করেছেন। শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে কারাগার থেকে তার পরিবারের ২১ সদস্য বের হন। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগার গেট থেকে সামান্য দূরে এসে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী সাংবাদিকদের বলেন, ‘বাবা বিচলিত নন, আমরা হাসিমুখে বিদায় দিয়ে গেলাম।’ওয়ামী বলেন, ‘প্রাণভিক্ষা চাওয়া প্রসঙ্গে বাবা বলেছেন, প্রাণের মালিক আল্লাহ। রাষ্ট্রপতি কে যে তার কাছে প্রাণভিক্ষা চাইব?’

‘বাবা বিচলিত নন, হাসিমুখে বিদায় দিয়ে গেলাম’

এর আগে বিকেল ৪টা ৮ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের পরিবারের ২১ জন সদস্য প্রবেশ করেন।

দুটি গাড়িতে করে কামারুজ্জামানের স্ত্রী নূরুননাহার বেগম, বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী, মেজ ছেলে হাসান ইমামসহ পরিবারের ১৫ জন সদস্য কারাগারে যান। সেখানে আগে থেকেই আরও ৬ জন স্বজন উপস্থিত ছিলেন।

কারা কর্তৃপক্ষ শনিবার দুপুরে কামারুজ্জামানের পরিবারকে কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফোন করে জানায়।

কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী শনিবার দুপুর ২টার দিকে দ্য রিপোর্টকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাকে ফোন করে জানিয়েছে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বাবার (কামারুজ্জামান) সঙ্গে আমরা দেখা করতে পারব।’

গত সোমবার হাইকোর্টে রিভিউয়ের রায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকার পর ওইদিন সন্ধ্যায় স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের ১২-১৫ সদস্য কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে শনিবার দুপুর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কামারুজ্জামানের মৃতুদণ্ড কার্যকর করার নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে।

শেয়ার করুন