১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

বান্দরবান সদর উপজেলা আ.লীগের সভাপতি পাইলা অং/সম্পাদক এয়াকুব

picsart_11-17-09-09-03
উৎসব মুখর ও আনন্দঘণ ঝাঁকজমক পরিবেশে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানুপ্রু মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সংসদ সদস্য বাবু বীরবাহাদুর এমপি। সম্মেলনের উদ্বোধক বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লা ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি হিসাবে পাইলা অং মার্মা, সাধারন সম্পাদক এয়াকুব চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে সাচ প্রু মার্মা সাবু নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রেইছা বাজার মাঠে সদর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, লক্ষীপদ দাশ , মোজ্জামেল হক বাহাদুর,কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সিয়ং ইয়ং ম্রো, ম্রাসা খেয়াং, তিংতিং ম্য,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মারমা সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনি সুশীল,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জোহারা চৌধুরীসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।