মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বান্দরবান-মায়ানমার সীমান্তে বিস্ফোরন আহত ৩

শেয়ার করুন

আটক

বান্দরবান-মায়ানমার সীমান্তের কাছে বড়থলি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তের জারুলছড়ি এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হল, রিংরাউ মুরুং, পুইকুয়ে নাং খুমি ও কুলে খুমি। আহতদের উদ্ধার করে পার্শ¦বর্তী বান্দরবানের রুমা উপজেলার সেনাবাহিনীর সুংসং পাড়া ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে রোববার সকালে বান্দরবানের রুমা উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।
বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আপ্রমং মারমা জানান, আহত ৩জন শনিবার রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের জারুলছড়ি এলাকায় পাহাড়ি গয়াল কিনতে যান। তারা সীমান্তের কাছাকাছি এলাকায় গয়াল খুঁজতে গেলে সেখানে বিস্ফোরণে ৩জন আহত হন।
তিনি আরো জানান, আহতদের মধ্যে পুইকুয়ে নাং খুমি ও কুলে খুমির বাড়ি বান্দরবানের রুমা উপজেলার প্রংফু খুমি পাড়ায়। অন্যজন রিংরাউ মুরুং বাড়ি বড়থলির জারুলছড়ি পাড়ায়। স্থানীয়রা ধারনা করছেন এটি স্থলমাইন বিস্ফোরক হতে পারে। সীমান্তে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী তৎপরতা দমনে মায়ানমারের নিরাপত্তা বাহিনী এসব বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রাখে বলে সীমান্তের বসবাসকারী লোকজন জানিয়েছেন।

শেয়ার করুন