মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

বান্দরবানে ১৯তম শান্তি চুক্তি সাক্ষরিত দিবস উদযাপন

শেয়ার করুন

picsart_1480723572887
বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ১৯ বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে।
শুক্রবার (২ ডিসেম্বর) স্থানীয় রাজারমাঠে বেলুন উড়িয়ে চুক্তির বর্ষপূর্তি কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এ ছাড়াও সেনাবাহিনীর উদ্যোগে গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি সেনা রিজিয়নের উদ্যোগে জেলা সদরের সহস্রাধিক গরিব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র এবং দশটি বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার গোলাম মহিউদ্দিন হাওলাদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পুলিশ সুপার সনজিব কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, জেলা সিভিল সার্জন উদয় শংকর চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

চুক্তির বর্ষপূর্তিতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এদিন প্রতিষ্ঠানের হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। এ ছাড়া বিকেলে পুরাতন রাজবাড়ি মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমাবেশের আয়োজন করেছে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত প্রচেষ্টায় ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি জ্যোতিরেন্দ্র বোধিপ্রিয় লারমা প্রকাশ সন্তু লারমার আন্তরিকতায় জেএসএস এবং সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

শেয়ার করুন