৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

বান্দরবানে বন্য হাতির আক্রমণে নিহত ১: সাংবাদিকসহ আহত-৩

Bandarban pic
বান্দরবানের সুয়ালক ইউনিয়নে কদুখোলা এলাকায় বন্য হাতির আক্রমণে একজন নিহত ও সাংবাদিকসহ আরও ৩ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে একদল বন্য হাতির পাল লোকালয়ে এসে আক্রমণ চালালে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, তোরাব আলীর ছেলে আবুল কাশেম আলী (৬০)।
বান্দরবান সদর থানার ওসি মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বন্য হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন। এসময় সাংবাদিক মো.জমির উদ্দিনসহ তিনজন আহত হয়েছেন।
এ ব্যাপারে বান্দরবানের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,তাৎক্ষনিক বন্য হাতির পাল তাড়ানোর জন্য বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং ঘটনাস্থলে বন বিভাগের কর্মচারীদের সহায়তায় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।
বান্দরবান জেলা বন বিভাগ সূত্রে জানা যায়,সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক বন ভূমি উজাড়ের ফলে বন্য হাতির দল খাবার না পেয়ে লোকালয়ে প্রবেশ করে খাবারের সন্ধানে। এই সময় খাবার না পেলে খামার ধ্বংস করার পাশাপাশি অনেক সময় মানুষের উপর আক্রমণ চালায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।