মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

বান্দরবানে অপহৃত তিন শ্রমিকের তিন দিনেও খোঁজ মেলেনি

শেয়ার করুন

img_20161026_062543
বান্দরবানের দুর্গম নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পিএইচপি রাবার বাগান থেকে শনিবার রাতে অপহৃত তিন শ্রমিকের খোঁজ এখনো মেলেনি। তাদের উদ্ধারে পুলিশের পাশাপাশি বিজিবিও অংশ নিয়েছে। তল্লাশি চালানো হচ্ছে বাইশারী ও ইদগড়ের দুর্গম পাহাড়ি এলাকার সম্ভাব্য স্থানগুলোতেও।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে দিকে বাইশারীর পিএইচপি গ্রুপের ৮ নম্বর রাবার বাগানে হানা দিয়ে কিছু উপজাতি সন্ত্রাসীরা মধ্যম বাইশারীর সুলতান আহম্মদের পুত্র মো. আজিজুল হক (৩১), হলুইদ্যা শিয়া এলাকার কালুর পুত্র নুরুল আলম (৩৪) ও উত্তর বাইশারী এলাকার মৃত কালু ফকিরের পুত্র আবদুর শুক্কুরকে (৪০) অপহরণ করে নিয়ে যায়। শ্রমিকরা সবাই বাইশারী রাবার বাগানে নৈশ প্রহরীর কাজ করতো। অপহরণের পর সন্ত্রাসীরা তাদের পরিবারের কাছে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে পুলিশ জানিয়েছে। অপহরনের পর থেকে এলাকার অন্যান্য রাবার বাগানগুলোর শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং কিছু শ্রমিক চাকরী ছেড়ে এলাকা ছেড়েছে বলেও অবিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে সন্ত্রাসীরা শ্রমিকদের পরিবারের কাছে মঙ্গলবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণের টাকা দাবি করছে। অপহৃত শ্রমিক আজিজুল হকের ভাই আবদুল হামিদ জানান, পুলিশ শ্রমিকদের পরিবারকে নানাভাবে হয়রানি করছে।এ প্রসঙ্গে, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুছা জানান, পুলিশ তাদের উদ্ধারে অপ্রান চেষ্টা চালাচ্ছে। তবে এই শ্রমিকদের বিষয়ে এলাকায় অভিযোগ থাকায় তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন