মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

বাইশারী ‘বিশাল’ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন বিশাল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ

শেয়ার করুন

4444444444444

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে “বিশাল” গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৫ এর ফাইনাল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকাল ৪ টায় দক্ষিন বাইশারী ক্রীড়া পরিষদের উদ্যোগে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে মাঠে সর্বশেষ ফাইনাল খেলায় উত্তর বাইশারী ফুটবল দলকে ট্রাইব্রেকারে ১১-১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিশাল এন্টারপ্রাইজ ফুটবল দল।
বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, বাইশারী বাজার ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, বাংলাদেশ কো-অপারেটিব বুক সোসাইটি চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রফিক বসরী, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান, সাংবাদিক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল, নারিচবুনিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জহির উদ্দিন ছোট্ট, ইউনিয়ন ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন, সাংবাদিক মুফিজুর রহমান, ছাত্রনেতা এন.কে রাশেদ, ছাত্রলীগ সভাপতি মোঃ শাহিন প্রমুখ। খেলা পরিচালনা করেন এস.এম আক্তারুজ্জামান, শাহাব উদ্দিন ও মোর্শেদ। টুর্ণামেন্টে বিভিন্ন এলাকার মোট ২২টি দল অংশ গ্রহণ করে।

শেয়ার করুন