মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

বাইশারী-ঈদগড় সড়কে তুচ্ছ ঘটনায় মিনিবাস চলাচল বন্ধ

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ি উপজেলার বৃহত্তর বাইশারী থেকে ঈদগড়-ঈদগাঁও সড়কে “হিল লাইন” নামক মিনিবাস চলাচল তুচ্ছ ঘটনা নিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যার কারণে চরম দূর্ভোগ পড়েছে সাধারন যাত্রীরা। দীর্ঘদিন থেকে হিললাইন নামক মিনিবাস বাইশারী ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষকে যাত্রী সেবার নাম দিয়ে জিম্মি রয়েছে।
জানা গেছে, গত ২৯ এপ্রিল সন্ধ্যা থেকে এ মিনিবাসটি বাইশারী-ঈদগড় সড়ক থেকে বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দীর্ঘদিন থেকে হিল লাইন নামক মিনিবাস গুলো বাইশারী বাজারের প্রধান সড়কে বন্ধ থাকা দোকানের সামনে পার্কিং করে যাত্রী উঠা-নামা করে আসছিল। কিন্তু পরবর্তী উক্ত বন্ধ দোকান গুলো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে চালু হওয়ার ফলে দোকান মালিকরা যাত্রী উঠা-নামা করতে মৌখিক ভাবে বাঁধা প্রদান করে। এতে হিল লাইন নামক মিনিবাসের চালক, হেলপাররা দোকান মালিকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় দোকান মালিকদের পক্ষ থেকে বাইশারী বাজার ব্যবসায়ী সমিতির কাছে তাদের ব্যবসার সমস্যার কথা উল্লেখ করে মৌখিক অভিযোগ করেন। তারই সুত্র ধরে বাইশারী বাজার সভাপতি হিললাইন কর্তৃপক্ষকে তাদের নিজস্ব একটি অফিস ব্যবহারের পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে হিল লাইন মিনিবাস কর্তৃপক্ষ বাইশারী সড়ক থেকে তাদের গাড়ি গুলো ঈদগড়ে স্থানান্তর করে।
এ ব্যাপারে বাইশারী বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মূলত হিললাইন কর্তৃপক্ষ কোন ঘোষনা ছাড়াই গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তবে এ নিয়ে সারাদিন বৈঠকের পর বৈঠক করে হিল লাইন কর্তৃপক্ষ এবং দোকান মালিকদের সাথে সমঝোতা হয়েছে।

শেয়ার করুন