মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বাইশারীতে সাকো থেকে পড়ে উপজাতীয় বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

Panite pode mretto
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় ফারিখালের সাকো পার হওয়ার সময় পানিতে ডুবে এক উপজাতীয় বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মধ্যম চাক পাড়ার বাসিন্দা মৃত চক্রাঅং চাকের পুত্র মংওয়াই চাক (৭০) নিজ বাড়ীতে যাওয়ার পথে ফারিখালের দীর্ঘ বাঁশের সাকো পার হওয়ার সময় আকষ্মিক ভাবে পানিতে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। রাতে র্দীঘসময় পরও মংওয়াই বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোজাখুজির পর শুক্রবার ১০ এপ্রিল সকালে তার মৃতদেহ ফারিখালে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
মৃত মংওয়াই চাকের বড় ছেলে অংজারী চাক ও মেয়ে জামাই এলাকার কারবারী হ্লাথোয়াই চাক বলেন, পানিতে ডুবে মৃত্যু হওয়ার বিষয়টি সত্য। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন