মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বাইশারীতে বখাটের আঘাতে স্কুল ছাত্রী আহত

শেয়ার করুন

 


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক বখাটের আঘাতে গুরুত্বর আহত হয়েছে বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ছেনোয়ারা আক্তার। গত বুধবার সকাল ৮ টায় বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড তুফান আলী পাড়া গ্রামের বাসিন্দা নুরুল কবিরের স্কুল পড়–য়া ছাত্রী ছেনোয়ারা আক্তার (১৩) বাড়ীর পার্শ্ববর্তী ফারিখাল সংলগ্ন এলাকায় কলসি নিয়ে পানি আনতে গেলে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মোহাম্মদ কামালের বখাটে ছেলে মোহাম্মদ রাকিব (১৬) জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা চালায় এক পর্যায়ে স্কুল শিক্ষার্থী ছেনোয়ারা আক্তারের একটি পা ভেঙ্গে যায়।
বর্তমানে স্কুল ছাত্রী ছেনোয়ারা আক্তার চকরিয়া জম জম হাসপাতালে চিকিসাধীন অবস্থায় রয়েছে। এবিষয়ে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের জানান, ঘটনাটি সত্য। তবে বখাটের পরিবার এলাকার প্রভাবশালীদের মাধ্যমে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

শেয়ার করুন