মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাইশারীতে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান ০১ মার্চ বুধবার সকাল ১০ টায় বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার হল রুমে সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতায় বিজয়ী ৩১ জন শিক্ষার্থীকে পুরুস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের নাইক্ষ্যংছড়ি উপজেলা ব্যবস্থাপক একেএম রেজাউল হক বলেন, শিশুদের মেধা বিকাশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগীতার মাধ্যমে বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশুদের শারিরীক ও মানসিক শাস্তি প্রদান করলে ক্ষতিকারক বিষয় গুলো যাতে শিক্ষার্থীরা জানতে পারে, সেজন্য ভবিষ্যতে আরো বৃহৎ ভাবে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হবে।
মাদ্রাসা ছাত্র হাফেজ কেফায়ত উল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের নাইক্ষ্যংছড়ি উপজেলা ব্যবস্থাপক একেএম রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সহকারী প্রকৌশলী অপু বড়ুয়া, সাবেক মাদ্রাসা সভাপতি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মো: আব্দুর রশিদ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর শিশু বিবাহ, শিশু শ্রম, শিশুর শারীরিক ও মানসিক শাস্তি সম্পর্কিত, সামাজিক মূল্যবোধ পরিবর্তনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় পর্যায়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় সর্ব মোট ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ণ হয় ৩১ জন শিক্ষার্থী।

শেয়ার করুন