মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

বাইশারীতে জাতীয় শিশু দিবস পালিত

শেয়ার করুন

___- ____ ____
“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার, আমরা হবো তার আদর্শের উত্তরাধীকার” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটের সময় বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাং কামাল হোছাইনের নেতৃত্বে এবং সকাল ৯ ঘটিকার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে বিশাল র‌্যালি বের করা হয়। উক্ত পৃথক পৃথক র‌্যালি বিদ্যালয়ের প্রাঙ্গন হতে শুরু হয়ে বাইশারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উক্ত পৃথক পৃথক র‌্যালিতে হাজারো শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সময় বাইশারীর আকাশ বাতাস স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
উক্ত পৃথক পৃথক বিশাল র‌্যালিতে হাজারো শিক্ষার্থী ছাড়াও অংশগ্রহন করেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলম, ইউনিয়ন যুবলীগ ও বাইশারী বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মৌলানা আব্দুর রহিম, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আবু জাফর, বাইশারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইয়াহিয়া চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক হরি কান্ত নাথ, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মিজানুর রহমান, পিএইচপি রাবার প্রোডাক্ট লিঃ এর সিনিয়র সুপারভাইজার নুরুল আলম প্রমুখ।
র‌্যালিত্তোর জাতীয় শিশু দিবস উপলক্ষে বাইশারী উচ্চ বিদ্যালয় এবং বাইশারী সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বাইশারী উচ্চ বিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থী ও বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসাবে পুরুস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন