মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

বাংলা কবিতার স্বরূপ ও সাম্প্রতিক আধুনিক নিয়ে ‘অদম্য বাংলাদেশ’ এর মুক্ত আড্ডা

শেয়ার করুন

কবিতার কোন নিজস্ব অর্থ বা ব্যাখ্যা থাকতে পারেনা। কবি যে চিন্তার বিবেচনায় কবিতা লেখেন তা এক-এক পাঠকের কাছে ভিন্ন-ভিন্ন অর্থ তৈরি করে।

প্রতিদিনের বাংলাদেশ এর পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ কক্সবাজার জেলা কমিটি আয়োজিত মুক্ত আড্ডায় এমন অভিমত প্রকাশ করেন আলোচকরা।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমির কক্সবাজার কার্যালয়ের সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত কোন বিষয় ছাড়াই শুরু হয় মুক্ত আড্ডা। আড্ডা চলমান অংশে ঘুরে-ফিরে বিষয় হয়ে উঠে বাংলা কবিতার স্বরূপ ও সাম্প্রতিক আধুনিক।

‘অদম্য বাংলাদেশ’ কক্সবাজারের আহবায়ক কবি আসিফ নূরের সভাপতিত্বে আড্ডা অতিথি ছিলেন মুজিবপিডিয়ার সম্পাদক কবি ফরিদ কবির, বাংলাদেশ শিশু একাডেমির কক্সবাজারের পরিচালক ছড়াকার আহসানুল হক। আড্ডার আলোচনা, স্বরচিত কবিতা পাঠে অংশ নেন, শিক্ষাবিদ মকবুল আহমদ, কবি গবেষক আলম তৌহিদ, কবি মানিক বৈরাগী, সোহেল ইকবাল, রুমি মল্লিক, জোছনা ইকবাল, এম জসিম উদ্দিন, তাপস বড়ুয়া,  তৌহিদুল ইসলাম, হিল্লোল দাশ, মিজান মনির, সাগর শর্মা, ইফতেখার ঈশপ, অনুরণন সিফাত, অন্তিক চক্রবর্তী, এম তাহের কুতুবি প্রমুখ।

শেয়ার করুন