মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) প্যানেলের লোহাগাড়া উপজেলা কমিটি গঠন

শেয়ার করুন


হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালাী, ইতিহাসের রাখাল রাজা,বাঙ্গালী জাতির অবিসাংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, দেশ বরেণ্য শিক্ষাবীদ, প্রয়াত অধ্যক্ষ কামরুজ্জামানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) প্যানেলের লোহাগাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্হ সিটি হাসপাতালের ভি আইপি হল রুমে ২২ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) প্যানেলের লোহাগাড়া শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বরেণ্য শিক্ষাবীদ,শিক্ষক সমাজের অহংকার, হাজ্বী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনিল কুমার চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের। উদ্বোধক ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম।প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির পটিয়া শাখার সভাপতি আবদুল গণি। গেষ্ট অব অনার ছিলেন অধ্যক্ষ মিসবাহুর রহমান,পটিয়া শাখার সহ-সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম। লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন লোহাগাড়ানিউজ২৪.কমের সম্পাদক ও অাধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক, হামিদুল ইসলাম, মোহাম্মদ ইসমাঈল, প্রিয়দর্শী বড়ুয়া, বাবু গোপাল বড়ুয়া, জয়নাল আবেদীন বিএসসি, মোক্তারুল আলম প্রমুখ। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মাষ্টার মোহাম্মদ ফয়সাল, মাষ্টার মোহাম্মদ আলম,আবদুল কাদের, কৃষ্ণ। সভা শেষে সবার সম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষাবীদ বাবু সুনিল কুমার চৌধুরীকে সভাপতি এবং বিশিষ্ট কলামিস্ট মাষ্টার মোহাম্মদ হোসেনকে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি শিক্ষক নেতা ও বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের।

শেয়ার করুন