মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ২ দিনের সীমান্ত সম্মেলন শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

বুধবার সকাল ১০ টায় কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ার সেন্ট্রাল রিসোর্ট হলরুমে এই সম্মেলন শুরু হয়

এতে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি’র কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন। অপরদিকে, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল তিত লুইং।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম জানিয়েছেন, ২ দিনের সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্ত:রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমারের প্রতিনিধি দলটি বুধবার সকালে নৌপথে শাহপরীরদ্বীপ জেটিঘাট দিয়ে টেকনাফ আসেন। ওখানে বিজিবি’র পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এসময় বিজিবি’র একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। ২৫ মে যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।

শেয়ার করুন