মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের কাছ থেকে ২৫ লক্ষ টাকার চেক নিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা নয়ন সেলিনা

শেয়ার করুন

SAM_0424
বাংলাদেশে ব্যাংকের গভর্ণর ডঃ আতিউর রহমান বলেছেন বর্তমান সরকারের সময়ে দেশে নারী উদ্যোক্তা বেড়েছে। একই সাথে নারীদের কল্যানে দেশে গড়ে উঠা বহু শিল্প কারখানায় অসংখ্য শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি গতকাল ২৭ মার্চ বিকালে সমুদ্র পাড়ের হোটেল সী-গালের হলরুমে আয়োজিত কক্সবাজারে এসএমই নারী উদ্যোক্তা ব্যাংকার মত বিনিময় সভা ও প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। অনুষ্ঠানের গভর্ণর ডঃ আতিউর রহমান কক্সবাজারের নারী উদ্যোক্তা নয়ন সেলিনাকে এসএমই লোনের সর্ব্বোচ্চ ২৫ লাখ টাকার চেক প্রদান করেন। নয়ন সেলিনা শাওন পোল্টি খামারের মালিক।  তিনি কুতুবদিয়ার ঐতিহ্যবাহী মাতবর বাড়ীর মরহুম আবু তাহের চৌধুরীর তৃতীয় কন্যা ও কুতুবদিয়ার সাবেক উপজেলার চেয়ারম্যান, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিশিষ্ট জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ভাইজী। গভর্ণর ডঃ আতিউর রহমানের কাছ থেকে সর্ব্বোচ্চ এসএমই নারী উদ্যোক্তা হিসেবে ২৫ লক্ষ টাকার চেক গ্রহণ করায় শাওন পোল্ট্রি খামারের মালিক নয়ন সেলিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৈনিক আমার কাগজের সহ-সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সংগঠক মোঃ আকতার হোছাইন কুতুবী।

শেয়ার করুন