৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হলেন মোহাম্মদ নুরুল আলম

সোয়েব সাঈদ:

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন রামুর কৃতি সন্তান মোহাম্মদ নুরুল আলম। সোমবার (২২ নভেম্বর) তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় সার উৎপাদক, আমদানিকারক, ডিলার এবং পরিবেশকদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক পদে নির্বাচিত হন।

মোহাম্মদ নুরুল আলম বর্তমানে কক্সবাজার জেলা ইউনিট এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তিনি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকার বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব হামিদুর রহমান সওদাগরের মেজ ছেলে।

উল্লেখ্য মোহাম্মদ নুরুল আলম একমাত্র ব্যক্তি, যিনি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন প্রতিষ্ঠার পরবর্তী বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম অঞ্চল থেকে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হলেন।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক পদে নির্বাচিত হওয়ায় মোহাম্মদ নুরুল আলম সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচিত হওয়ার খবর পেয়ে সোমবার (২২ নভেম্বর) মোহাম্মদ নুরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন- সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

আরো উল্লেখ্য – বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত এবং জয়েন্টস্টক কোম্পানী নিবন্ধিত একটি অলাভজনক বাণিজ্য সংগঠন। ১৯৯৪ সালে বিএফএ’র যাত্রা শুরু হয়। বর্তমানে এ সংগঠনের সদস্য সংখ্যা ৮ হাজার ৫০০ জন। দুই বছর মেয়াদে সারাদেশ থেকে সাধারণ এবং সহযোগি সদস্যদের ভোটে ৩৩ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ নির্বাচিত হয়ে থাকে। এছাড়া দেশের ৬৪টি জেলাতে বিএফএ’র একটি করে ইউনিট আছে। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) বাণিজ্য সংগঠন হলেও প্রতি বছর বিভিন্ন জেলার কৃষক, সার ডিলার ও উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং সমাবেশের আয়োজন করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।