মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেম চালু করবেন ওবামা

শেয়ার করুন

obma-sm20161107135133
বাংলাদেশে খুব শিগগিরই হেলথ কেয়ার সিস্টেম চালু করার ইচ্ছা পোষণ করেছে ওবামা প্রশাসন। ইউ.এস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) জানিয়েছে, বিশ্বব্যাপী হেলথ কভারেজের (ইউএইচসি) এমন উদ্যোগ বাংলাদেশে বৃহৎ আকারে হেলথ ইন্স্যুরেন্স কভারেজকে আরো এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশে সরকারি এবং বেসরকারি খাতে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যেই এই কার্যক্রম শুরু হবে। চলতি মাসের গোড়ার দিকে বোর্ড এজেন্সি এনাউন্সমেন্ট (বিএএ) এ তথ্য প্রকাশ করেছে।

ওবামা প্রশাসন ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান এই দেশে একাধিক স্বাস্থ্য সেবার সহযোগী বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে। ২০১৭ অর্থ-বছরের মধ্যে এসব সেবামূলক কার্যক্রমে ২০৮ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। এর মধ্যে ৪১ শতাংশ বা ৮৫ মিলিয়ন ডলারই খরচ হবে স্বাস্থ্যখাতে।

২০৩২ সালের মধ্যে স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইউএসএআইডি। এই প্রোগ্রামের আওতায় কম খরচে বাংলাদেশিদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

শেয়ার করুন