মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

বাংলাদেশী শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ!

শেয়ার করুন

বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশের নাগরিক এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে অভিযোগ এনে বুধবার ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রশন অফিস (এফআরআরও) থেকে এ নির্দেশ পাঠানো হয়।

এনআরসি, সিএএবিরোধী বিক্ষোভে তিনি বন্ধুদের পাশে ছিলেন এমন অভিযোগে তাকে দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তার সহপাঠীরা বলেন, এনআরসি ও সিএএবিরোধী একটি বিক্ষোভের সময় তিনি কিছুটা দূরে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এ নির্দেশিকা পেয়ে ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কেন এমন হলো? কি করব? বুঝে উঠতে পারছি না।’

এক সহপাঠী জানান, ‘সে একটু সুস্থ হলে আমরা কথা বলব এ নিয়ে কী করা উচিত। তবে এটুকু বলতে পারি, এনআরসি বিরোধী কোনো বিক্ষোভে সমর্থন দেওয়ার মতো ঘটনা ঘটেনি।’

বাংলাদেশ উপদূতাবাস সূত্র জানায়, বিষয়টি তারা জেনেছেন। কি কারণে এটা হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। কবেকার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে, তা তারা জানার চেষ্টা করছেন

সূত্রঃ ইত্তেফাক

শেয়ার করুন