মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশী বৌদ্ধ কল্যাণ সমিতি কুয়েতের পক্ষ থেকে শাসনমিত্র মহাস্থবিরের নিকট শ্রদ্ধাদান প্রদান

শেয়ার করুন

 


বাংলাদেশী প্রবাসী বৌদ্ধদের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন কুয়েতস্থ “বাংলাদেশী বৌদ্ধ কল্যাণ সমিতির” পক্ষ থেকে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন ঐতিহ্যবাহী বৌদ্ধ তীর্থস্থান প্রয়াত সাধক সর্বজন পূজ্য শ্রীমৎ প্রজ্ঞাতিষ্য মহাস্থবিরের(পন্ডিত ভান্তে)পীঠস্থান তালসরা মুৎসুদ্দী পাড়া বিবেকারাম বৌদ্ধ বিহারে আগামী ৮ই মার্চ হতে ১০ দিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্স পরিচালনা ও যথাযথভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে নগদ ৬০,০০০(ষাট হাজার)টাকা অত্র বিহারের সুযোগ্য অধ্যক্ষ সপ্তগ্রাম শাসন কল্যান ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা,বাংলাদেশ আঞ্চলিক ভিক্ষু সংঘ প্রধান ভদন্ত শ্রীমৎ শাসনমিত্র মহাস্থবিরের নিকট শ্রদ্ধাদান স্বরূপ প্রদান করা হয়।
এই সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশী বৌদ্ধ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা বাবু কাজল বড়ুয়া,সাবেক উপদেষ্টা ও আজীবন সদস্য বাবু পরিপূর্ণ বড়ুয়া,আজীবন সদস্য বাবু দীপক বড়ুয়া,আজীবন সদস্য বাবু ইন্দ্রসেন বড়ুয়া,সাবেক সাধারণ সদস্য বাবু প্রিয়ান্দ্র বড়ুয়া ও সুলেখ বড়ুয়া প্রমুখ।
শ্রদ্ধেয় ভান্তে ও উপস্থিত ভিক্ষুসংঘ সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশী বৌদ্ধ কল্যাণ সমিতির সকল সদস্য ও পরিবারবর্গের নিরোগ দীর্ঘায়ু কামনায় পূণ্য দান করেন এবং ভবিষ্যতেও সংগঠনের এই ধরণের কার্যক্রম যেন অব্যাহত থাকে বিভিন্ন বৌদ্ধ অধ্যুষিত এলাকায় এই আশা ব্যক্ত করেন।এই সময় আরো উপস্থিত ছিলেন রুদুরা গ্রামের বিহারধ্যক্ষ বোধিরতন স্থবির ও শ্রমনদ্বয় এবং চেনামতি গ্রামের বিহারধ্যক্ষ দেবজ্যোতি মহাস্থবির অত্র গ্রামের বেশ কিছু উপাসক উপাসিকাবৃন্দ।সকলেই সংগঠনের উত্তরোত্তর সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
উল্লেখ্য,১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন বাংলাদেশের বৌদ্ধ জনসাধারণ তথা ধর্মীয় অবকাঠামো নির্মাণ ও বৌদ্ধ মূর্তি দান করে ব্যাপক প্রশংসা অর্জন করে চলেছে দীর্ঘ বিশ বছর ধরে।ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত রাখতে সংগঠনের সকল সদস্য বদ্ধপরিকর।সংগঠনের চলমান এই প্রক্রিয়াকে আরো তরান্বিত করতে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী বৌদ্ধদের সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সকল প্রকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বিশেষ আহবান করা হয়।

শেয়ার করুন