মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশি হ্যাকারদের প্রশংসায় আসিফ আকবর

শেয়ার করুন

বাংলাদেশ বনাম ভারতের খেলায় আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের জন্য সবাই তাদের উপর ক্ষুব্ধ। বসে নেই বাংলাদেশের হ্যাকাররাও। বাংলাদেশের হ্যাকাররা ভারতের সাইবার স্পেসে আঘাত হেনেছে। ভারতের সাইবার স্পেসে আঘাত শুরু হয়েছে ইউটিউবে মওকা মওকা ভিডিওতে বাংলাদেশকে কটাক্ষ করার পর থেকে। বাংলাদেশি হ্যাকারদের প্রশংসা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

ফেসবুকে আসিফ আকবর লিখেন, বিশ্বের এক হাজার একশো উনিশটি হ্যাকার টিমের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ‘দ্যা গ্রে হ্যাট হ্যাকার’ নামের হ্যাকার টিমটি এখন সবার ওপরে অবস্থান করেছে। এর আগে ইন্দোনেশিয়া , তুরস্ক, ইরানের হ্যাকাররা এগিয়ে ছিলো।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইবার স্পেস হিসেবে স্বীকৃত ইসরাইলী সাইবার স্পেসে হামলা চালিয়ে গণমাধ্যমে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের এই হ্যাকার দলটি। সরকারের পৃষ্ঠ পোষকতায় কাজ করেও অন্য দেশের হ্যাকাররা কোন অবস্থানে নেই , সেখানে আমাদের ছেলেরা কোন সাহায্য না পেয়েই এক নম্বরে অবস্থান করছে।

আমাদের হ্যাকারদের কাজ হল বাংলাদেশের সাইবার স্পেসের হামলা হলেই তাদের উপর হামলা চালানো। এর ফলে আমাদের দেশের সাইবার স্পেসের উপর অন্য দেশের হ্যাকারদের হামলা কমে গিয়েছে। এই তরুণরাই বাংলাদেশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের প্রতিবাদে বারো’শ ভারতীয় সাইট হ্যাক করে ফেলেছে। বাংলাদেশের তারুন্য নিজ দায়িত্বে দেশের জন্য কাজ করে যাচ্ছে।

মওকা মওকা ভিডিওটি ইউটিউব নামাতে বাধ্য হয়েছে তারুন্যের প্রবল প্রতিরোধের মুখে। আমাদের তারুন্যের দেশপ্রেম, মেধা এবং বাঘের ক্ষিপ্রতা সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য জায়গায় নিয়ে গিয়েছে।

সাবাশ আমাদের সৎ ,মেধাবী, দেশপ্রমিক তারুন্য। তোমাদের হাতেই ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা । জয় হোক তারুন্যের, সামনে এগিয়ে নাও বাংলাদেশকে।

শেয়ার করুন