মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

বাংলাদেশি ব্রাজিল ফ্যানবেজের নয় বছর পূর্তি

শেয়ার করুন

ব্রাজিল ফুটবল দলের সমর্থক বিশ্বব্যাপী ছড়িয়ে আছে ব্যাপক। ফুটবলপ্রেমি বাংলাদেশে রয়েছে ব্রাজিল ফুটবল দলের কোটি কোটি সমর্থক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল সমর্থকেরা তৈরি করছে নিজেদের ফ্যানবেজ। প্রিয় দল ব্রাজিলের জয়ের সাথে সাথে জয় উদযাপন করছে ব্রাজিলের অগণিত ভক্ত সমর্থক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ থেকে ৯ বছর আগে প্রিয় দল ব্রাজিল কে নিয়ে পেজ খুলেন বাংলাদেশি ব্রাজিল ফুটবল সমর্থক। যার নামকরণ করা হয়, “আমরা ব্রাজিল team এর পাগলা supporter.”।

দীর্ঘ নয় বছরে পদার্পণ করেছে বাংলাদেশের সর্ব প্রথম এবং সর্বোচ্চ ব্রাজিল সমর্থকদের এই পেজ।

বর্তমানে ২ লক্ষ ৪০ হাজারের চাইতে কিছু বেশি ব্রাজিল সমর্থকদের মাইলফলক স্পর্শ করে পেজটির নয় বছরের জন্মদিনে।

ব্রাজিল ফুটবল দলের জয় নিয়ে বিভিন্ন সময় পেজটির মাধ্যমে আয়োজিত হয় ব্রাজিল সমর্থকদের মিলনমেলা।

পেজটির এডমিন প্যানেলের সদস্য তূর্য হাসান বলেন, পেজটির মাধ্যমে আমরা বাংলাদেশের সকল ব্রাজিল সমর্থকদের ব্রাজিল ফুটবল দলের সকল তথ্য প্রদান করে যাচ্ছি।

তিনি আরো জানান, প্রিয় দল ব্রাজিলের সকল ভক্ত সমর্থকদের সাথে নিয়ে দেশের ফুটবল নিয়ে কাজ করে যাবেন।

একই সাথে পেজের সকল মেম্বারদের অভিনন্দন জানিয়েছেন ব্রাজিল সমর্থকদের পেজ “আমরা ব্রাজিল team এর পাগলা supporter.” এর এডমিন তূর্য হাসান।

শেয়ার করুন