মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘বাংলাদেশকে বাঁচাতে হলে অাওয়ামী লীগকে বাঁচাতে হবে’

শেয়ার করুন

obaidul kader chowdory
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, স্বাধীনতাকে বাচিয়ে রাখতে হবে। মন্ত্রী এসময় নেতাকর্মীদের মনে করিয়ে দেন কথা কম বলে কাজ বেশী করতে হবে।

আজ সোমবার দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,আগামী দুই বছর পরেই নির্বাচন, নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণের কাছে যান, তাদের সাথে ভাল আচরণ করুন। উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি জনগণের সাথে ভাল আচরণ না করেন।
তিনি আরও বলেন, আমি নিজেকে কখনো মন্ত্রী ভাবি না , আমি ভাবী আমি দেশের একজন কর্মী। একই ভাবে আমি নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাবি না, ভাবী বঙ্গবন্ধু’র কর্মী, শেখ হাসিনার কর্মী। জাগোনিউজ

শেয়ার করুন