২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বাঁকখালী মোহনায় কাঠসহ ট্রলার আটক

IMG_20150327_170531
কক্সবাজার কোষ্টগার্ডের অভিযানে অবৈধ কাঠবোঝাই ট্রলার আটক হয়েছে। ২৭ মার্চ সকালে বাঁকখালী নদীর মোহনা থেকে উক্ত ট্রলার আটক করা হয়। কোষ্টগার্ড সূত্রে প্রকাশ, গতকাল সকালে সাগরে নিয়মিত টহলের সময় নাজিরারটেক সংলগ্ন সাগর চ্যানেলে কাঠ বোঝাই একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে উক্ত ট্রলারটি দ্রুত গতিতে পালিয়ে যেতে চেষ্টা করে। তখন কোষ্টগার্ডের টহল দল ধাওয়া করলে বাকঁখালী মোহনা সংলগ্ন চরে ট্রলার উঠিয়ে দিয়ে মাঝিমাল্লারা পালিয়ে যায়। এসময় উক্ত ট্রলারে তল্লাশী করে প্রায় ৭৫ফিট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ পাওয়া যায়। পরে আটক কাঠ ও ট্রলার বাহার ছড়া ষ্টেশন বন কর্মকর্তাকে হস্তান্তর করে কোষ্টগার্ড। আটক কাঠ ও ট্রলারের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন  কোষ্টগার্ড কক্সবাজার ষ্টেশনের কনটিনজেন্ট কমান্ডার এম.এ নেওয়াজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।